মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক বক্তব্যে জুলাই আন্দোলনকে অসম্মান করার অভিযোগ তুলে তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের জন্য সংসদ সচিবালয় ও আইন সচিব-কে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এই নোটিশ পাঠান। এতে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্য শপথ এবং সাংবিধানিক দায়িত্বের পরিপন্থী, যার কারণে তাকে অপসারণ করা এবং ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নিয়োগের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
আইনি নোটিশে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের একটি জাতীয় দৈনিককে সাক্ষাৎকারে জুলাই আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে মন্তব্য করেছেন, যা নোটিশ প্রেরকের মতে শপথ ভঙ্গের সামিল।


