ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

দেশজুড়ে
ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
নিউজ ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২৬

দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ৩ দশমিক ০ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে।

ভারতের ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে। এর অবস্থান নির্ণয় করা হয়েছে ২৪.৮৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২.০৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, যা বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়ে।

এনসিএস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, স্থানীয় সময় ভোর ৪টা ০২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে, আগ্নেয়গিরি ও ভূমিকম্প বিষয়ক সংস্থা ভলক্যানো ডিসকভারি জানিয়েছে, রোববার ভোরে বাংলাদেশে হালকা মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

প্রাথমিকভাবে ভূমিকম্পে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।