আবু সাঈদের রক্তে ভেজা মাটি থেকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন তারেক রহমান

দেশজুড়ে
আবু সাঈদের রক্তে ভেজা মাটি থেকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন তারেক রহমান
নিউজ ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহীদ আবু সাঈদ ও ওয়াসিমসহ প্রায় ১৪০০ শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে ‘জুলাই সনদ’ অর্জিত হয়েছে, তা রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরের কালেক্টরেট ঈদগাঁও মাঠে আয়োজিত এক বিশাল বিভাগীয় নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি জুলাই সনদের ওপর গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিতে জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “নিশিরাত বা ডামি নির্বাচনের দিন শেষ। ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের ভোটের অধিকার প্রয়োগ করার সময় এসেছে।” ৫ আগস্টের বিপ্লবের চেতনাকে ধারণ করে ভোরবেলা থেকে কেন্দ্রে যাওয়ার জন্য তিনি দেশবাসীকে উদ্বুদ্ধ করেন।