চাঁপাইনবাবগঞ্জে সুজনের আয়োজনে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত

দেশজুড়ে
চাঁপাইনবাবগঞ্জে সুজনের আয়োজনে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত
২৪ জানুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন)-এর আয়োজনে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে ও সুজনের আয়োজনে গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ হিসেবে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ-সভাপতি মাসিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিশেষ অতিথি ছিলেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, জেলা সুজনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক বিলকিস আরা মহুয়া, সহকারী অধ্যাপক শামিমা আক্তার জুঁই, প্রভাষক আনোয়ার হোসেন, সদর উপজেলা সুজনের সভাপতি নূরে আলম সিদ্দিকি আসাদ এবং পৌর সুজনের সহ-সভাপতি শহিদুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।

অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের ক্রেস্ট প্রদান করা হয় এবং বাকি ৭ জনকে মেডেল প্রদানসহ সকল অংশগ্রহণকারীকে সম্মাননা সনদ দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র, সংবিধান ও জুলাই সনদ সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরি করাই এই নির্বাচনী অলিম্পিয়াডের মূল উদ্দেশ্য। তারা বলেন, শিক্ষার্থীরা যেন গণতন্ত্রমনস্ক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠে, সে লক্ষ্যেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।