জামালপুরে ভারতীয় মদসহ আটক ৩

দেশজুড়ে
জামালপুরে ভারতীয় মদসহ আটক ৩

১৩০১ বোতল ভারতীয় মদসহ ৩জন মাদক কারবারীকে আটক করেছে জামালপুর র‌্যাব- ১৪, সিপিসি-১। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

আজ সকাল সাড়ে ১১টায় জামালপুর শহরের বেলটিয়া কার্যালয়ে র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার জামালপুর সংবাদ সম্মেলনের মাধ্যমে মেজর আসিফ আল রাজেক এসব তথ্য জানান।
এর আগে গতকাল শুক্রবার রাতে জামালপুর-শেরপুর মহাসড়কের নন্দীর বাজার এলাকায় চেক পোস্ট বসিয়ে এসব মাদক আটক করা হয় ।

এসময়কোম্পনী কমান্ডার জানান, শেরপুরের মোকসেদপুর হতে ভারতীয় মদ নিয়ে একটি ট্রাক জামালপুরের দিকে নিয়ে আসা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে জামালপুর-শেরপুর মহাসড়কের নন্দীর বাজার এলাকায় চেক পোস্ট বসিয়ে ট্রাকে পরিবহনকৃত ৫০টি বস্তায় ১৩শ ১ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, নগদ টাকা এবং ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত মদ ও ট্রাকের আনুমানিক মুল্য ১ কোটি টাকার বেশি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এসময় মাদক পরিবহনে জড়িত মিনাল মিয়া, রিয়াদ হাসান ও নুরুল ইসলাম নামে ৩ জনকে আটক করা হয়। আটকৃতদের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতি এলাকায়।
তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে ।