চুয়াডাঙ্গার নিলমনিগঞ্জ রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার

দেশজুড়ে
চুয়াডাঙ্গার নিলমনিগঞ্জ রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা সদর উপজেলার নিলমনিগঞ্জ রেল স্টেশনের অদুরে রেললাইন থেকে আসিফ(২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

আসিফ চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলাম পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।

আজ ( ১২ জানুরি) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, রেলওয়ে পুলিশ এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে নিলমনিগঞ্জ স্টেশনের কাছে থেকে আসিফ(২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। আসিফ চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ইসলাম পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে। তার গায়ে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে রাজশাহীগামী যেকোনো ট্রেনের ধাক্কায় সে মারা গেছে। তবে,ঠিক কি কারণে সে মারা গেছে সে বিষয়ে রেলওয়ে পুলিশকে সাথে নিয়ে বিষয়টি তদন্ত চলছে।

এছাড়া মরদেহের ময়না তদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, এঘটনায় রেলওয়ে পুলিশ বাদী হয়ে মামলা রজু হবে।