আমতলীতে কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে বিএডিসির প্রশিক্ষণ

দেশজুড়ে
আমতলীতে কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে বিএডিসির প্রশিক্ষণ

বরগুনার আমতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর
উদ্যোগে বীজ গ্রামের কৃষক দলের সক্ষমতা বৃদ্ধি ও কার্যক্রম পরিচালনা
বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় আমতলী উপজেলা কৃষি অফিস চত্বরে এ
প্রশিক্ষণের উদ্বোধন করেন বিএডিসি বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক
প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর
সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন পটুয়াখালী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী জগন্নাথ
বিশ্বাস, আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল, বরগুনা জোনের
সহকারী প্রকৌশলী মো. ইয়াকুব আলী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. রেজাউল করিম, মো.
হায়াতুজ্জামান মিরাজ ও রাশিমুল হক রিমনসহ অন্যান্যরা।
প্রশিক্ষণ কার্যক্রমে সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিএডিসি
আমতলীর উপসহকারী প্রকৌশলী সৈয়দ মোহাইমুনুল ইসলাম।
দিনব্যাপী এই প্রশিক্ষণে আমতলী উপজেলা থেকে ৩০ জন, তালতলী
উপজেলা থেকে ৩০ জন এবং কলাপাড়া উপজেলা থেকে ৩০ জন কৃষক ও
কৃষাণী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে কৃষকদের আধুনিক বীজ উৎপাদন, সংরক্ষণ, দলীয়
ব্যবস্থাপনা ও কৃষি কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা
হয়।