চুয়াডাঙ্গায় তিব্র শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে :সর্বনিম্ন তাপমাত্রা ৬.৯ ডিগ্রি সেলসিয়াস
oplus_2
চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তিব্র শৈত্যপ্রবাহ। শীতে জনজীবন কাবু। মানুষ শীত থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা অনুভব করছে। আজ সকালে সূর্যের দেখা মিললেও উত্তাপ কম। মানুষ ঘরের বাইরে বের হচ্ছে কম । সড়কে বা মাঠে ঘাটে নেই মানুষের প্রাণচাঞ্চল্যতা। হাসপাতলে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। তবে, কেউ মারা যায়নি। আবহাওয়া দপ্তর বলছে এ অবস্থা আরো কয়েকদিন থাকার পূর্বাভাস রয়েছে। এ অবস্থায় জেলার খেটে খাওয়া মানুষরা অনেকেই কাজে কামে না যেতে পারায় তারা কষ্টে জীবন কাটাচ্ছে।
আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৯ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
এ বিষয়ে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, সকাল ৯টায় ৬.৮৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পুরো জানুয়ারি মাসজুড়ে তাপমাত্রা সর্বনিম্ন বিরাজমান থাকতে পারে।


