শারীরিক সম্পর্কের পর অস্বীকার শিবির নেতার, বিয়ের দাবিতে অবস্থান প্রেমিকার

দেশজুড়ে
শারীরিক সম্পর্কের পর অস্বীকার শিবির নেতার, বিয়ের দাবিতে অবস্থান প্রেমিকার
নিউজ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫

ফেনীর সোনাগাজী উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। শনিবার (রাত) ময়মনসিংহের এক তরুণী স্থানীয় এলাকাবাসীর সহায়তায় প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান নেন।

ভুক্তভোগী তরুণীর নাম তাসলিমা আক্তার তমা। তিনি ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা। আর অভিযুক্ত প্রেমিক জামাল উদ্দিন সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের আকিলপুর গ্রামের বাসিন্দা। তিনি আলাম সওদাগরের পুরাতন বাড়ির আবুল কালামের ছেলে।

ভাইরাল হওয়া ভিডিওতে তরুণী জানান, ফেসবুকে পরিচয়ের মাধ্যমে জামাল উদ্দিনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মাসে বেড়ানোর কথা বলে জামাল তাকে কক্সবাজারে নিয়ে যান। সেখানে বিয়ের আশ্বাসে স্বামী-স্ত্রীর পরিচয়ে হোটেলে অবস্থান করেন তারা। পরে দেশে ফেরার কিছুদিন পর জামাল তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তরুণীর দাবি, কয়েক দিন আগে জামাল ওমরা পালনের কথা বলে সৌদি আরবে যাওয়ার কথা জানিয়ে তাকে ভুলে যেতে বলেন। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, তিনি দেশে রয়েছেন। এরপরই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন তিনি।

ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মির্জা তানিম জানান, বিষয়টি সমাধানের জন্য এলাকাবাসী তরুণীকে নিয়ে অভিযুক্তের বাড়িতে যান। তবে তাদের উপস্থিতির খবর পেয়ে জামাল উদ্দিন বাড়ি ছেড়ে পালিয়ে যান। পরে পুলিশকে অবহিত করা হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর লোকলজ্জার কারণে রোববার (দুপুরে) জামাল উদ্দিন ও তাসলিমা আক্তার তমা ফেনী আদালতে গিয়ে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেছেন বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। স্থানীয় একাধিক ব্যক্তি বিয়ের সত্যতা নিশ্চিত করলেও দম্পতির বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এ বিষয়ে জামাল উদ্দিনের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তার পিতা আবুল কালামের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

অভিযুক্তের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে মঙ্গলকান্দি ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলাম বলেন, জামাল উদ্দিন শিবিরের রাজনীতিতে যুক্ত কিনা তা তিনি নিশ্চিত নন।