ফতুল্লায় বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

দেশজুড়ে
ফতুল্লায় বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
নিউজ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চের ধাক্কায় বালুবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পাগলা নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, দুর্ঘটনার পর লঞ্চের দায়িত্বে থাকা ব্যক্তিরা সাঁতরে নিরাপদে তীরে উঠে যান। পরে নৌপুলিশ লঞ্চটিকে আটক করে।

তিনি আরও জানান, ডুবে যাওয়া বাল্কহেডটিতে পাঁচজন লোক ছিলেন। তারা সবাই নদী সাঁতরে পাড়ে উঠে আসায় কেউ আহত হননি। বাল্কহেডটি বালু বোঝাই থাকায় এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নৌপুলিশ।