চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনের সময় যুবক গুলিবিদ্ধ

দেশজুড়ে
চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনের সময় যুবক গুলিবিদ্ধ
নিউজ ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৫

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের বার্ষিক ফায়ারিং অনুশীলন চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন বাবু (২২) নামে এক যুবক। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ যুবক বাবু চুয়াডাঙ্গা পৌরসভার সাতগাড়ীর পুরাতন পাড়ার বাসিন্দা। ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা জানান, নিয়মিত বার্ষিক ফায়ারিং প্রশিক্ষণ চলাকালে অসাবধানতাবশত একটি গুলি অনুশীলন এলাকার বাইরে গিয়ে বাবুর দেহে লাগে।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত জানা না গেলেও চিকিৎসকেরা প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি দুঃখজনক এবং কীভাবে এটি ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও জানান, অনুশীলন এলাকায় সুরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হলেও কীভাবে গুলি বাইরে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে, তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।