রিয়া মনিকে কুপিয়ে হত্যা

দেশজুড়ে
রিয়া মনিকে কুপিয়ে হত্যা
নিউজ ডেস্ক
২৬ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ: সোনারগাঁও উপজেলার কামারগাঁও এলাকায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম রিয়া মনি (২২)। বুধবার (২৬ নভেম্বর) সকালে র‌্যাংগস কোম্পানির স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রিয়া মনি জামালপুরের চুনুটিয়া গ্রামের হালিম মন্ডলের কন্যা। তার স্বামী আদিল দীর্ঘদিন র‌্যাংগস কোম্পানিতে বাবুর্চির পদে কর্মরত ছিলেন। প্রায় ৯ মাস আগে বিয়ে হওয়ার পর আদিল রিয়া মনিকে নিয়ে কামারগাঁওয়ের স্টাফ কোয়ার্টারে উঠেন।

প্রতিবেশীরা সকালে কোয়ার্টারের ঘরের ভিতরে রিয়ার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, রিয়ার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় রিয়া মনির স্বামী আদিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সোনারগাঁও থানার কর্মকর্তা ঘটনাস্থল ও সাক্ষীদের প্রাথমিক তথ্য সংগ্রহ করে হত্যার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছেন।

স্থানীয়রা জানান, রিয়া মনি সদ্য বিয়ে করা গৃহবধূ ছিলেন। হত্যাকাণ্ডের পর এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।