রাণীনগরে গ্রামীণ ব্যাংক শাখা অফিসের সামনে আগুন; আতঙ্কিত এলাকাবাসী

দেশজুড়ে
রাণীনগরে গ্রামীণ ব্যাংক শাখা অফিসের সামনে আগুন; আতঙ্কিত এলাকাবাসী
নিউজ ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫

নওগাঁর রাণীনগরে গ্রামীণ ব্যাংকের কচুয়া বাজার শাখা কার্যালয়ের সামনে সন্দেহজনক আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার গহেলাপুর এলাকায় এ পরিস্থিতি সৃষ্টি হয়।

শাখার সিনিয়র অফিসার লোটাস হোসেন জানান, ভোরে অফিসে এসে তারা গেটের সামনে ধোঁয়া দেখতে পান। পরে বিষয়টি নাইট গার্ড মজিবর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, রাতের কোনো একসময় ৪–৫টি বস্তায় আগুন দেওয়া হয়। তিনি আগুন নেভানোর পর নামাজ পড়তে চলে যান। ঘটনার খবর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তবে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, গ্রামীণ ব্যাংকের ভেতরে বা অফিসে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। ব্যাংকের সামনের রাস্তার দিকে কিছু ধোঁয়া দেখা গেছে, কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঘটনাকে ঘিরে স্থানীয়দের মাঝে সাময়িক উদ্বেগ দেখা দিলেও পুলিশ বলছে, পরিস্থিতি এখন স্বাভাবিক।