এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ফাঁস

দেশজুড়ে
এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ফাঁস
নিউজ ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর জেলা শাখার এক নেতার ব্যক্তিগত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ভিডিওতে দলটির জেলা কার্যনির্বাহী সদস্য আব্দুর রহিমকে স্থানীয় একটি রেস্টুরেন্টে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গেছে।

ভিডিওটি সোমবার (১ সেপ্টেম্বর) রাতে প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায় এবং রাতারাতি ভাইরাল হয়ে পড়ে। এরপর থেকেই জেলার রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনার বিষয়ে এনসিপির মাদারীপুর জেলা প্রধান সমন্বয়ক শহিদুল ইসলামকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। একইভাবে অভিযুক্ত আব্দুর রহিমকেও ফোন করা হলে কোনো সাড়া মেলেনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এনসিপির কেন্দ্রীয় কমিটির কেউ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি, যা অনেকেই দলীয় অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন।

ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সাবেক সদস্যসচিব মাসুম বিল্লাহ বলেন:

“এ ধরনের ভিডিও ভাইরাল হওয়া যেমন ব্যক্তিগত গোপনীয়তার চরম লঙ্ঘন, তেমনি একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে এমন আচরণও জনসমক্ষে আসা দুঃখজনক। সমাজ ও রাজনীতিতে নেতাদের শালীনতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
একদল ঘটনাটিকে নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি হিসেবে দেখলেও, অন্যপক্ষ ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে ভিডিও প্রকাশ ও শেয়ার করাকে অপরাধ হিসেবে দেখছেন।

আপাতত এনসিপির কোনো আনুষ্ঠানিক বক্তব্য না থাকায় এই ভিডিও ও বিতর্কিত নেতার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে। দলীয় তদন্ত নাকি বহিষ্কার—কোন পথে এগোবে এনসিপি, তা এখন দেখার বিষয়।