“মাদকের নেত্রী ছিল হাসিনা”:বিএনপি নেতা এ্যানির অভিযোগ

দেশজুড়ে
“মাদকের নেত্রী ছিল হাসিনা”:বিএনপি নেতা এ্যানির অভিযোগ
নিউজ ডেস্ক
৯ আগস্ট ২০২৫

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করে বলেছেন, “হাসিনা শুধু ফ্যাসিবাদী স্বৈরশাসক ছিলেন না, তিনি ছিলেন সমাজ ধ্বংসের নেত্রীও।”

শনিবার (৯ আগস্ট) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর মোহনায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

এ্যানির অভিযোগ, “মাদক আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ এবং তরুণদের ধ্বংস করে দিয়েছে। এটি শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজের ভিত্তিকে ধ্বংস করেছে। এই মাদক ছড়িয়ে দেওয়ার মূল পরিকল্পনাকারী ছিলেন শেখ হাসিনা।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, “হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এখন দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছেন হাসিনা। পাশ্ববর্তী দেশের সহায়তায় বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংসের পথ তৈরি করছেন।”

এ্যানি বলেন, “তার অপরাজনীতি, ফ্যাসিস্ট শাসন এবং দমনমূলক কৌশল যেন আর কখনও বাংলাদেশের রাজনীতিতে ফিরে না আসে। আমাদের যুবকরা শক্তির উৎস। সেই শক্তিকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে।”

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, অ্যাড. হারুনুর রশিদ এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মনিরুল ইসলাম হাওলাদার।
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সফিকুর রহমান ভূঁইয়া।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বক্তব্য বিএনপির চলমান রাজনৈতিক অবস্থান এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কড়া অবস্থান প্রকাশ করছে। বিশেষ করে মাদক, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার ইস্যুতে সরকারের সমালোচনার মাত্রা আরও বেড়েছে।