নাটোরে রেললাইনে শিকল বেঁধে নাশকতার চেষ্টা

দেশজুড়ে
নাটোরে রেললাইনে শিকল বেঁধে নাশকতার চেষ্টা
নিউজ ডেস্ক
৪ আগস্ট ২০২৫

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশন সংলগ্ন পলাশীতলা এলাকায় রেললাইনে শিকল ও তালা লাগিয়ে নাশকতার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, রেলস্টেশনের দক্ষিণ পাশে রেললাইনে তালাবদ্ধ শিকল ঝুলতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিকলটি অপসারণ করে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, “ঘটনার সময় অন্য লাইনে ট্রেন চলাচল করছিল, তাই কোনো দুর্ঘটনা ঘটেনি। কে বা কারা পরিকল্পিতভাবে এই কাজ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রেললাইনকে টার্গেট করে এমন তৎপরতা সাধারণ মানুষের মাঝে উদ্বেগ তৈরি করেছে। তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন এলাকাবাসী।