সিংড়ায় জামায়াত–বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ১০, উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ

দেশজুড়ে
সিংড়ায় জামায়াত–বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ১০, উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ
নিউজ ডেস্ক
২২ জুলাই ২০২৫

নাটোরের সিংড়া উপজেলায় জামায়াতে ইসলামি ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চামারী ইউনিয়নের চক কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি কেন্দ্রীয় সমাবেশে অংশগ্রহণকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূচনা হয়। সমাবেশ শেষে ফেরার পথে ভেজালের মোড় এলাকায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

আহতদের মধ্যে রয়েছেন—
জামায়াত সমর্থক:

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিএনপি সমর্থক:

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জামায়াতের কেন্দ্রীয় সমাবেশে স্থানীয় কয়েকজন নেতাকর্মীর অংশ নেওয়ায় বিএনপি ঘনিষ্ঠ কিছু ব্যক্তি অসন্তোষ প্রকাশ করেন। এ নিয়েই রাতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। সংঘর্ষের সময় লোহার রড, হাতুড়ি ও ধারালো হাসুয়া ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠেছে।

আহতদের স্থানীয়রা তাৎক্ষণিকভাবে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। কারও অবস্থা গুরুতর নয় বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,
“সংঘর্ষের খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনার পর এলাকাজুড়ে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন ঘটনাস্থলে অতিরিক্ত নজরদারি জোরদার করেছে।