ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

দেশজুড়ে
ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নিউজ ডেস্ক
২১ জুলাই ২০২৫

ফেনী শহরে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে হান্নান হোসেন (২৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) সকালে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে ‘হোম প্লাস’ নামের একটি ভবনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হান্নান নোয়াখালীর চর জব্বর উপজেলার উত্তর সুবর্ণচর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বেলাল হোসেন।

পুলিশ জানায়, হান্নান ওই ভবনে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো কাজ শুরু করতে তিনি ভবনের উপরের তলায় উঠেন। এসময় অসাবধানতাবশত তিনি ১০তলা থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।”

তিনি আরও বলেন, “নির্মাণস্থলে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”