উজিরপুরে র দুই ট্রাকেমুখোমুখি সংঘর্ষ, নিহত ২

দেশজুড়ে
উজিরপুরে র দুই ট্রাকেমুখোমুখি সংঘর্ষ, নিহত ২
নিউজ ডেস্ক
৩০ জুন ২০২৫

বরিশালের উজিরপুর উপজেলার সোনার বাংলা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রোববার (২৯ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন পথচারী, অপরজন ট্রাকের সহকারী (হেলপার) ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে টাইলসবোঝাই একটি ট্রাক এসে সোনার বাংলা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি আমবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ধাক্কা এতটাই শক্ত ছিল যে, আমবোঝাই ট্রাকের হেলপার সোহেল ঘটনাস্থলেই মারা যান। একই সময়ে রাস্তা পার হওয়া সবুজ হাওলাদার গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শরীফ বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার তদন্ত চলছে।”

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে রাতের বেলা যথাযথ সিগন্যাল বা হ্যাজার্ড লাইট না জ্বালিয়ে ট্রাক দাঁড় করানো ও গতিসীমা লঙ্ঘন দুর্ঘটনার মূল কারণ হতে পারে। মহাসড়কের এ অংশে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।