অন্তর্বর্তী সরকারকে দুর্বল হিসেবে দেখতে চাই না: সারজিস

দেশজুড়ে
অন্তর্বর্তী সরকারকে দুর্বল হিসেবে দেখতে চাই না: সারজিস
নিউজ ডেস্ক
২৪ জুন ২০২৫

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “অন্তর্বর্তী সরকারকে আমরা দুর্বল হিসেবে দেখতে চাই না। তারা যদি নিজেদের দুর্বল হিসেবে প্রকাশ করে, তবে তা হবে অভ্যুত্থানের রক্তের সঙ্গে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা।”

সোমবার (২৩ জুন) সন্ধ্যায় পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে অনুষ্ঠিত জেলা যুব সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি। এ সভার আয়োজন করে জাতীয় যুব শক্তির পঞ্চগড় জেলা শাখা।

সারজিস আলম বলেন, “নির্বাচনের আগে মৌলিক ও কাঠামোগত সংস্কারে আমরা কোনো ছাড় দেব না। জুলাই মাসে জুলাই ঘোষণাপত্র প্রকাশ অবশ্যই নিশ্চিত করতে হবে। বিচার বঞ্চিত হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু বিচারের দাবিতেও আমরা অনড় থাকব।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, “প্রথম সারির সাতটি দলের মধ্যে ছয়টি যখন একটি সংস্কারের প্রশ্নে একমত, তখন কোনো একটি দলের অবস্থানকে বড় করে দেখলে অন্তর্বর্তী সরকার তার গ্রহণযোগ্যতা হারাবে।”

এ সময় তিনি সরকারকে স্মরণ করিয়ে দেন, “স্বচ্ছ নির্বাচন এবং দায়িত্বশীল আচরণের প্রতি জনগণের প্রত্যাশা উপেক্ষা করলে আস্থা হারাবে সরকার।”

“আমরা বিশ্বাস করি, একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং ন্যায়বিচারের পথে সরকার এগিয়ে যাবে। জুলাই সনদ, মৌলিক সংস্কার এবং দৃশ্যমান অগ্রগতি ছাড়া আগামী নির্বাচন সফল হবে না।”