শ্যামনগরে দুই বনদস্যু আটক, নৌকা থেকে উদ্ধার অস্ত্র

দেশজুড়ে
শ্যামনগরে দুই বনদস্যু আটক, নৌকা থেকে উদ্ধার অস্ত্র
নিউজ ডেস্ক
১৭ জুন ২০২৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর ও মীরগাং এলাকা থেকে দুই সন্দেহভাজন বনদস্যুকে আটক করেছে স্থানীয় জনতা। আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

আটক ব্যক্তিরা হলেন, মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামের মৃত নওশাদ গাজীর ছেলে নজির গাজী (৫৫) এবং খুলনার কয়রা উপজেলার বৈকারী গ্রামের শফিকুল ইসলামের ছেলে দিদারুল ইসলাম (৩৮)।

সোমবার (১৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে ৫-৭ জন অপরিচিত ব্যক্তি যতীন্দ্রনগর বাজারে প্রবেশ করলে স্থানীয়দের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের সময় বিভ্রান্তিকর উত্তর দিলে তারা পালানোর চেষ্টা করে। এলাকাবাসী ধাওয়া করে দিদারুলকে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরবর্তীতে মীরগাং এলাকা থেকে নজির গাজীকেও আটক করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে একটি নৌকা থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

নজির গাজী জিজ্ঞাসাবাদে জানান, তিনি সুন্দরবনের কুখ্যাত ‘জোনাব বাহিনী’র সদস্যদের লোকালয়ে আনা-নেওয়ার দায়িত্বে ছিলেন এবং ১০ হাজার টাকার বিনিময়ে এই কাজটি করছিলেন। দিদারুল দাবি করেন, তিনি নজিরের অধীনে শ্রমিক হিসেবে কাজ করতেন এবং তারা জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়ে জড়িত ছিলেন।

শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্লা জানান, “আটককৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা মাছ শিকারির ছদ্মবেশে সুন্দরবনে প্রবেশ করত বলে প্রমাণ মিলেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”