আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন

জাতীয়
আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন
নিউজ ডেস্ক
৩০ মে ২০২৬

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বক্তব্য এখনো সম্পূর্ণভাবে নেওয়া সম্ভব না হওয়ায় তদন্ত কমিটিকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে। প্রাথমিক তথ্যে হাসপাতালের এসি দুই ঘণ্টা বন্ধ থাকার বিষয়টি সামনে এসেছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।