রামিসা হত্যা মামলায় আসামিপক্ষেও রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ

জাতীয়
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষেও রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ
নিউজ ডেস্ক
২৪ মে ২০২৬

আলোচিত রামিসা হত্যা মামলায় স্বচ্ছ ও ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করতে আসামিপক্ষের জন্যও রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে একটি আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রামিসা হত্যা মামলায় আসামির পক্ষে মামলা পরিচালনার জন্য ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহকে স্টেট ডিফেন্স ল’ইয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মামলাটি পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে। বর্তমানে এর বিচার কার্যক্রম ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে চলছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আইন সংশ্লিষ্টরা বলছেন, ফৌজদারি মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে অভিযোগকারী ও আসামি—উভয় পক্ষের আইনি প্রতিনিধিত্ব নিশ্চিত করা বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। রাষ্ট্রীয়ভাবে আইনজীবী নিয়োগের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম আরও সুশৃঙ্খল ও আইনসম্মতভাবে পরিচালিত হবে বলে ধারণা করা হচ্ছে।