গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

জাতীয়
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
১৯ মে ২০২৬

দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের ফ্যাসিবাদী শাসনের পর বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে এগোচ্ছে। একটি স্বনির্ভর, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে আনসার-ভিডিপির ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বাহিনীটির ৬৭০ শহিদের প্রতি শ্রদ্ধা জানান সরকারপ্রধান। পাশাপাশি সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে আনসার-ভিডিপির দায়িত্বশীল ভূমিকারও প্রশংসা করেন তিনি।

তারেক রহমান বলেন, শিল্প-কারখানা, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে ৫২ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য কাজ করছেন।