ঈদ উপলক্ষে ফিলিং স্টেশন নিয়ে সরকারের নতুন নির্দেশনা

জাতীয়
ঈদ উপলক্ষে ফিলিং স্টেশন নিয়ে সরকারের নতুন নির্দেশনা
নিউজ ডেস্ক
১৮ মে ২০২৬

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদযাত্রায় যান চলাচল স্বাভাবিক রাখতে এ বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলা-র চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে। এর মধ্যে ঈদের আগে সাত দিন এবং ঈদের পরে পাঁচ দিন এই সুবিধা কার্যকর থাকবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যানবাহনের চাপ বেড়ে যায়। যাত্রীসেবায় নিয়োজিত পরিবহনগুলো যেন নির্বিঘ্নে জ্বালানি নিতে পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সরকারি ও আধাসরকারি অফিস বন্ধ থাকবে। এছাড়া ঈদ উপলক্ষে ধাপে ধাপে ছুটি দেওয়া হবে তৈরি পোশাক খাতের বিভিন্ন কারখানায়।