ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম

জাতীয়
ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম
নিউজ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এর চিফ প্রসিকিউটর হিসেবে মো. আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার স্বার্থে মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পূর্ববর্তী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে।

তাজুল ইসলাম ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন এবং পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ প্রায় দেড় বছর দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বর্তমানে এসব মামলার বিচারকাজ ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ চলমান রয়েছে। ইতোমধ্যে তিনটি মামলার রায় ঘোষণা হয়েছে এবং আরও দুটি মামলা রায়ের অপেক্ষায় আছে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে ট্রাইব্যুনালের চলমান বিচারপ্রক্রিয়ায় নতুন নেতৃত্বের সূচনা হলো।