চট্টগ্রামে ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোটারের মৃত্যু

দেশজুড়ে
চট্টগ্রামে ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোটারের মৃত্যু
নিউজ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মনু মিয়া (৫৫) নামে এক ভোটারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

নিহত মনু মিয়া নগরের কাজির দেউড়ি ব্যাটারিগলি এলাকার বাসিন্দা।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফারুক আহমেদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে আসেন মনু মিয়া। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজের পালার অপেক্ষায় থাকার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তাৎক্ষণিকভাবে স্বজন ও উপস্থিত ভোটাররা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় কেন্দ্রে কিছু সময়ের জন্য উৎকণ্ঠা সৃষ্টি হলেও পরে স্বাভাবিকভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলতে থাকে।