দেশের চলমান পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের উপর কোন চাপ নেই
দেশের চলমান সংঘাতময় পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের উপর কোন চাপ নেই মন্তব্য করে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জনগণকে সহযোগিতা করতে হবে। রংপুর সার্কিট হাউজে নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, জাতিকে ভাল নির্বাচন দেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনের কাজে নিয়োজিত ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বাহিনী, বিজিবি, সেনাবাহিনী, আনসার সবই প্রতিজ্ঞাবদ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেনসহ অন্যরা।


