নির্বাচিত জনসভায় যোগ দিতে সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির

দেশজুড়ে
নির্বাচিত জনসভায় যোগ দিতে সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির
নিউজ ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচিত জনসভায় অংশ নিতে সিলেটে পৌঁছেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারে অনুষ্ঠিত সমাবেশ শেষ করে বেলা আনুমানিক ২টার দিকে হেলিকপ্টারযোগে তিনি সিলেট এমসি কলেজের মাঠে অবতরণ করেন।

তার আগমনকে কেন্দ্র করে সিলেটে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা মঞ্চের আশপাশে অবস্থান নেন এবং বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জড়ো হতে থাকেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দলীয় সূত্র জানায়, নির্বাচিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। বক্তব্যে তিনি জাতীয় ও স্থানীয় রাজনীতি, দলের নীতিমালা, ভবিষ্যৎ কর্মসূচি এবং জনগণের কল্যাণে দলের পরিকল্পনা তুলে ধরবেন।

এদিকে সভাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মহানগর পুলিশ। মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, সভাস্থল ও আশপাশের এলাকায় পোশাকধারী ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট মোতায়েন করা হয়েছে।