নির্বাচনের তথ্য এখন হাতের মুঠোয়: ৩৩৩-এ কল করলেই মিলবে সব সমাধান

জাতীয়
নির্বাচনের তথ্য এখন হাতের মুঠোয়: ৩৩৩-এ কল করলেই মিলবে সব সমাধান
নিউজ ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে আরও স্বচ্ছ ও নাগরিকবান্ধব করতে চালু করা হয়েছে বিশেষ তথ্যসেবা। বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় এটুআই-এর ন্যাশনাল হেল্পলাইন ৩৩৩-এর মাধ্যমে এই সেবা নাগরিকদের প্রদান করা হচ্ছে।

এটির মাধ্যমে দেশের যেকোনো মোবাইল থেকে টোল-ফ্রি কল করে ৩৩৩-এ কল করার পর ৯ চাপলে নাগরিকরা ভোট সংক্রান্ত সব ধরনের তথ্য ও সহায়তা পাবেন।

হেল্পলাইনের মাধ্যমে পাওয়া যাবে ভোট প্রদানের নিয়ম ও প্রক্রিয়া, নিজ নিজ ভোটকেন্দ্রের অবস্থান, 
জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য, নির্বাচনকালীন আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোট প্রদানের নিয়ম, 
প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা।

এছাড়া, জরুরি নির্দেশনা, প্রয়োজনীয় যোগাযোগ নম্বর এবং স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম ও পোস্টাল ভোটিং অ্যাপ ব্যবহারের পদ্ধতিও হেল্পলাইনে পাওয়া যাবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গত ১৬ জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই হেল্পলাইনের মাধ্যমে ইতোমধ্যে ১,৬৪৩ জন নাগরিক প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পেয়েছেন।

হেল্পলাইন সরাসরি পুলিশ কন্ট্রোল রুম নয়, বরং এটি একটি ইনফরমেশন ইনটেক, আর্লি ওয়ার্নিং এবং ফরওয়ার্ডিং সিস্টেম হিসেবে কাজ করবে। প্রয়োজন অনুযায়ী প্রাপ্ত তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পাঠানো হবে।

এই উদ্যোগ ভোটারদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে এবং নির্বাচনের সময় সম্ভাব্য অস্থিরতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।