টিআইবিকে জিজ্ঞেস করেন আগের নির্বাচনে কতজন করে মারা গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয়
টিআইবিকে জিজ্ঞেস করেন আগের নির্বাচনে কতজন করে মারা গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৬

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সাম্প্রতিক প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “টিআইবির রিপোর্ট আমি না করবো না। আগের নির্বাচনে কতজন মারা গেছে, সেটা টিআইবিকেই জিজ্ঞেস করতে পারেন।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরে আয়োজিত কোস্টগার্ড পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

টিআইবির প্রতিবেদনে তফসিল ঘোষণার পর ১৫ জন রাজনৈতিক নেতা-কর্মী হত্যার কথা উল্লেখ করা হয়। এ প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছেন কি না—এমন প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি প্রতিবেদন নিয়ে মন্তব্য না করে আগের নির্বাচনের প্রসঙ্গ টানেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, কিছু সহিংস ঘটনা ঘটলেও এর অনেকগুলো রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে নয়, বরং নিজেদের ভেতরেই সংঘটিত হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে তাৎক্ষণিক নিয়ন্ত্রণ সব সময় সহজ হয় না বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষ্য, “দুই-চারটা ঘটনা যে ঘটছে না, তা নয়। তবে অন্যান্য সময়ের তুলনায় এবার পরিস্থিতি অনেক ভালো। সবাই এখন নির্বাচনমুখী।”

সহিংসতা বাড়ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সহিংসতা বাড়ছে না, তবে বিচ্ছিন্নভাবে ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে মাঠে সক্রিয় রয়েছে বলেও জানান তিনি।

এ সময় তিনি সাধারণ জনগণের প্রতি সংযম ও ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, সামান্য বিষয় নিয়ে পারস্পরিক সহনশীলতার অভাব থেকেই অনেক সময় সমস্যা তৈরি হচ্ছে।