আজ থেকে প্রবাসীদের ভোটগ্রহণ শুরু, ব্যবহার হবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ

জাতীয়
আজ থেকে প্রবাসীদের ভোটগ্রহণ শুরু, ব্যবহার হবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ
নিউজ ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি ভোটারদের ভোট প্রদানের কার্যক্রম শুরু হচ্ছে আজ। বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টা থেকে প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের পর অ্যাপে প্রবেশ করে ভোটাররা নিজ নিজ নির্বাচনী এলাকার প্রার্থীদের তালিকা ও প্রতীক দেখতে পাবেন। কোন প্রার্থী কোন প্রতীক পেয়েছেন, তা নির্বাচন কমিশনের ওয়েবসাইটের পাশাপাশি অ্যাপের মাধ্যমেও যাচাই করা যাবে।

অ্যাপে ভোট প্রদান সম্পন্ন করার পর ভোটারদের ব্যালট সংযুক্ত হলুদ খাম আগামী ২৫ জানুয়ারি ২০২৬ সালের মধ্যে নিকটবর্তী পোস্ট অফিস অথবা ডাক বাক্সে জমা দিতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ভোটের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে ভোটারদের আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে আধুনিক ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা সংযুক্ত রয়েছে, যা একজন ভোটারের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ বন্ধ করবে এবং ভোটের গোপনীয়তা নিশ্চিত করবে।

উল্লেখ্য, এই প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগকে আরও সহজ, সুশৃঙ্খল ও নিরাপদ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।