ইইউ পর্যবেক্ষক পাঠানো জাতীয় নির্বাচনের বড় স্বীকৃতি: ড. ইউনূস

জাতীয়
ইইউ পর্যবেক্ষক পাঠানো জাতীয় নির্বাচনের বড় স্বীকৃতি: ড. ইউনূস
নিউজ ডেস্ক
১১ জানুয়ারি ২০২৬

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর সিদ্ধান্তকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের জন্য বড় ধরনের অ্যান্ডোর্সমেন্ট বা আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক ইয়ার্স আইজাবসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে ড. ইউনূস বলেন, দেশজুড়ে বর্তমানে নির্বাচনী আমেজ বিরাজ করছে এবং সর্বত্র ভোটের জোয়ার বইছে। গণতান্ত্রিক ধারায় উত্তরণের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রধান উপদেষ্টা আরও জানান, এবারের নির্বাচনে নারী ও তরুণ ভোটারদের অংশগ্রহণে উল্লেখযোগ্য আগ্রহ দেখা যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ভোটের হার সন্তোষজনক হবে।

বৈঠকে নির্বাচন প্রক্রিয়া, ভোটারদের অংশগ্রহণ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।