উপদেষ্টা পরিষদে গুরুত্বপূর্ণ রদবদল আসছে আগামীকাল

জাতীয়
উপদেষ্টা পরিষদে গুরুত্বপূর্ণ রদবদল আসছে আগামীকাল
নিউজ ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫

আগামীকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদে গুরুত্বপূর্ণ রদবদল আসতে পারে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সম্প্রতি কিছু উপদেষ্টার বিরুদ্ধে সমালোচনা এবং বিতর্কের কারণে এই পরিবর্তন সম্ভব হচ্ছে।

সূত্রে বলা হয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের পর বিভিন্ন উপদেষ্টার কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা উঠেছে। বিশেষ করে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা সম্প্রতি সমালোচনার মুখে পড়েছেন।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ইতিমধ্যেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য পদত্যাগ করেছেন। অন্যদিকে, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলমও সাম্প্রতিক সময়ে ব্যাপক সমালোচনার মুখে রয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জানানো হয়েছে, ফয়সাম করিম মাসুদের অস্ত্র মামলার জামিন ইস্যু এবং মূল অভিযুক্তের ধৃত না হওয়ার কারণে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার ওপর চাপ সৃষ্টি হয়েছে। যদিও আইন উপদেষ্টা নিজ অবস্থান পরিষ্কার করেছেন যে ফয়সালের জামিন প্রক্রিয়ার সঙ্গে তার সরাসরি কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই দুই উপদেষ্টার বিরুদ্ধে নানা সময় পদত্যাগের দাবি উঠেছে। এছাড়া বয়স্ক উপদেষ্টাদের কার্যক্রম নিয়েও সমালোচনা চলছে। আগামীকালের রদবদলকে ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট কৌতূহল দেখা দিয়েছে।

সূত্র: আমার দেশ