শহীদ ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক প্রকাশ

জাতীয়
শহীদ ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক প্রকাশ
নিউজ ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৫

জুলাই আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কমনওয়েলথ।

শনিবার (২০ ডিসেম্বর) কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে এক বিবৃতিতে বলেন, “শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমি বাংলাদেশের জনগণের শোকের সঙ্গে একাত্ম বোধ করছি। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।”

বিবৃতিতে তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সহিংসতা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, আইনশৃঙ্খলা রক্ষা এবং গণমাধ্যমসহ সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহি করার প্রতিশ্রুতি স্বাগতযোগ্য। তিনি নাগরিকদের শান্ত থাকার, সংযম প্রদর্শনের এবং ঘৃণা ও সহিংসতা প্রত্যাখ্যান করার আহ্বান জানান।

এই শোকবার্তায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন প্রক্রিয়ার নিরাপত্তা ও স্বচ্ছতার ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে।