চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পৌঁছালেন ওসমান হাদি

জাতীয়
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পৌঁছালেন ওসমান হাদি
নিউজ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে পৌঁছেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করে। স্থানীয় সময় তখন সন্ধ্যা ৭টা ৫০ মিনিট।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিমানবন্দর থেকে শরিফ ওসমান হাদিকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে, যেখানে তার উন্নত চিকিৎসা দেওয়া হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে শরিফ ওসমান হাদির ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। বক্স কালভার্ট এলাকায় দুপুর আড়াইটার দিকে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।