নির্বাচনী দায়িত্বে থাকছেন না বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা: ইসি সানাউল্লাহ

জাতীয়
নির্বাচনী দায়িত্বে থাকছেন না বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা: ইসি সানাউল্লাহ
নিউজ ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৫

নির্বাচনে দায়িত্বে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের রাখা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

সানাউল্লাহ বলেন, “আগামী সংসদ ও গণভোটের জন্য দায়িত্বে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের রাখা হবে না। নির্বাচনের তফসিল ঘোষণা এই সপ্তাহের মধ্যেই হবে।” তিনি আরও জানান, প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বক্তব্যের জন্য আগামীকাল বিটিভির কাছে চিঠি পাঠানো হবে।

ইসি জানান, ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭:৩০ টায় এবং শেষ হবে বিকেল ৪:৩০ টায়। “আগের রাতে ব্যালটসহ সব নির্বাচন উপকরণ ভোটকেন্দ্রে পৌঁছে যাবে। এছাড়া প্রবাসীদের জন্য ব্যালট পেপারও কাল ছাপানো হবে এবং পরশু থেকে তাদের কাছে পাঠানো শুরু হবে,” বলেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি বেসরকারি ব্যাংকের এক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে জামায়াত নেতার কথোপকথন ভাইরাল হলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছিল। সানাউল্লাহ জানান, এ ধরনের পরিস্থিতি প্রতিরোধ করতে নির্বাচন প্রক্রিয়ায় ব্যাংক কর্মকর্তাদের অন্তর্ভুক্তি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবারের পদক্ষেপ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে বলে কমিশন জানিয়েছে।