চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ

জাতীয়
চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ
নিউজ ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৫

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ বিটিভির মাধ্যমে রেকর্ড করা হবে। এজন্য কমিশন কর্তৃপক্ষ বিটিভিকে চিঠি পাঠাবে বলে জানান তিনি।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিশন সভার পর এই তথ্য জানান সানাউল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন অন্যান্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব