টেকনাফে সাগরে নিখোঁজের একদিন পর জেলের মরদেহ উদ্ধার

দেশজুড়ে
টেকনাফে সাগরে নিখোঁজের একদিন পর জেলের মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫

কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর রিয়াজ উদ্দিন (২৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া ফিনিস ভাঙ্গা নৌঘাঁট সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয় জেলেরা। পরে স্বজনরা গিয়ে মরদেহ শনাক্ত করেন।

নিহত রিয়াজ উদ্দিন বাহারছড়া কচ্ছপিয়া এলাকার মৃত মো. হাসানের ছেলে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।”

স্থানীয় জেলেরা জানান, বুধবার (২২ অক্টোবর) দুপুরে রিয়াজ উদ্দিন মাছ ধরতে সাগরে গেলে হঠাৎ পানির স্রোতে ভেসে যান। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার ভোরে কচ্ছপিয়া উপকূলে তার মরদেহ ভেসে ওঠে বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।