পারমাণবিক হুমকি ঘনাচ্ছে, ইরান বলছে পাকিস্তান প্রস্তুত

পারমাণবিক হুমকি ঘনাচ্ছে, ইরান বলছে পাকিস্তান প্রস্তুত
নিউজ ডেস্ক
১৬ জুন ২০২৫

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর জ্যেষ্ঠ কর্মকর্তা জেনারেল মোহসেন রেজাইর বক্তব্যে নতুন বিতর্কের জন্ম হয়েছে। তিনি দাবি করেছেন, ইসরায়েল যদি ইরানে পারমাণবিক হামলা চালায়, তবে পাকিস্তানও ইসরায়েলে পারমাণবিক হামলার সিদ্ধান্ত নিয়েছে।

তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করা হয়নি। ইসলামাবাদ এখনো এই দাবির বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

জেনারেল রেজাই আরও বলেন, “ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান আমাদের পাশে দাঁড়িয়েছে। এটি শুধু ইরানের নিরাপত্তার প্রশ্ন নয়—পুরো মুসলিম উম্মাহর অস্তিত্বের লড়াই।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আন্তর্জাতিক রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, এমন সংবেদনশীল সময়ে পারমাণবিক জবাব সংক্রান্ত দাবি অত্যন্ত বিপজ্জনক। পাকিস্তান যদি সত্যিই এমন প্রতিশ্রুতি দিয়ে থাকে, তাহলে তা দক্ষিণ এশিয়া থেকে শুরু করে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

জাতিসংঘ মহাসচিব এক বিবৃতিতে “দায়িত্বশীল ও সংযত” আচরণের আহ্বান জানিয়েছেন এবং সব পক্ষকে উত্তেজনা প্রশমনে উদ্যোগ নেওয়ার অনুরোধ করেছেন।