বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নিবন্ধন ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট, জামায়াতের জন্য খুলল নির্বাচনের দ্বার

ডেস্ক রিপোর্ট।।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ রোববার সকালে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

এই রায়ের মাধ্যমে হাইকোর্টের ২০১৩ সালের সেই সিদ্ধান্ত বাতিল হয়ে গেল, যেখানে জামায়াতের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়েছিল।

জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অ্যাডভোকেট শিশির মনিরসহ অন্যান্যরা।

রায় ঘোষণার পর দলের আমির ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে “আলহামদুলিল্লাহ” লিখে প্রতিক্রিয়া জানান।

এদিকে নির্বাচন কমিশনের আইনজীবী জানান, আদালতের রায় অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ২০১৮ সালে প্রতীক তালিকা থেকে দাঁড়িপাল্লা প্রতীক বাতিল করায়, নিবন্ধন ফিরে পেলেও জামায়াতকে নতুন প্রতীক বেছে নিতে হতে পারে।

তবে জামায়াতের আইনজীবীদের দাবি, প্রতীক বাতিলের বিষয়ে আদালতের কোনো রায় নেই, ফলে তারা আগের মতো দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার দাবিতে থাকবেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন