বাংলাদেশে অবিলম্বে একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছে ভারত। বৃহস্পতিবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশে জনগণের ইচ্ছা ও গণতান্ত্রিক ম্যান্ডেট যেন প্রতিফলিত হয়, সে লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ ভারতের ঘনিষ্ঠ বন্ধু ও গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমরা সবসময়ই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও স্থিতিশীলতা কামনা করি।”
বাংলাদেশে নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ থাকলেও ভারত এখনো সরাসরি কোনো রাজনৈতিক দল বা প্রক্রিয়ার প্রতি অবস্থান নেয়নি। তবে ‘অন্তর্ভুক্তিমূলক নির্বাচন’-এর ওপর জোর দিয়ে আসছে দেশটি।
বিশ্লেষকদের মতে, ভারতের এই বক্তব্য আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ।
এর আগে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে মত দিয়েছে। ভারতের সর্বশেষ অবস্থান সেই সুরেই যেন সাযুজ্যপূর্ণ।

