মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ডেঙ্গুতে একদিনে ৬ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ জনে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা। একই সময়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৯৪৩ জন।

এ ছাড়া গত এক দিনে চট্টগ্রাম বিভাগে ২৪৫ জন, খুলনা বিভাগে ২৩৫ জন, বরিশাল বিভাগে ২১৯ জন, রাজশাহী বিভাগে ২১৯ জন, রংপুর বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন এবং সিলেট বিভাগে ২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই প্রাণ হারিয়েছেন ২০৮ জন।

বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে ঢাকার পর রয়েছে খুলনা। এ বিভাগে এ পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৪৩ জন, ময়মনসিংহে ৩৭ জন, বরিশালে ৩০ জন, রাজশাহীতে ২৯ জন, রংপুরে ৮ জন এবং সিলেটে ৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

পরিসংখ্যান অনুযায়ী, দেশের সব বিভাগেই ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। বিশেষ করে ঢাকা বিভাগে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা তুলনামূলক বেশি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন