মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

রাঙামাটির কলেজ গেইটে মধুবন-এর ১১৩তম শাখার শুভ উদ্বোধন

মঈন উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি

সুস্থ জীবনের জন্য খাঁটি খাদ্যের সর্বোচ্চ নিশ্চয়তা নিয়ে রাঙামাটিতে পৌর শহরের কলেজ গেইট এলাকায় যাত্রা শুরু করেছে স্বনামধন্য খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মধুবন।

সোমবার (১৪ সেপ্টেম্বর ) সকাল ১১টায় শহরের রাঙামাটি কলেজ সংলগ্ন মার্কেটের নীত তলায় দোয়া মাহফিলের মাধ্যমে মধুবন এর ১১৩ তম শাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

ফিতা ও কেক কেটে শোরুমের শুভ উদ্বোধন করেন,
আমন্ত্রিত অথিতিবৃন্দ ও শুভাকাঙ্খীরা।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন, রাঙ্গামাটি কলেজ গেইট জামে মসজিদের ইমাম জাহেদ ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী বুদুরুছ মেহের, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক এমএস জাহান লিটন, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির নেতা মোঃ আমানউল্লাহ, নানিয়াচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও ব্যবসায়ী অঙ্গনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

স্বত্ত্বাধিকারী বুদুরুছ মেহের জানান, কলেজ গেইট এলাকায় উন্নত, মানসম্পন্ন ও ভালো একটি মিষ্টি বিপণী নেই। সে দিক চিন্তা ভাবনা করে সকলের পরামর্শ ও সার্বিক সহযোগিতায় এই সেবাটুকু দিতেই অত্র এলাকায় মধুবনের শুভযাত্রা। আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

মধুবনের রাঙামাটি কলেজ গেইট শাখার শো-রুমে বিভিন্ন রকমের উন্নত মানের মিষ্টান্ন সামগ্রী, ফাস্ট ফুড, জুস, বেকারী পণ্য, বিস্কুট, লাচ্ছি, ব্রেড, পুডিং, কোল্ড ড্রিংস, দই, আইসক্রিম, রসমলাই, বিয়ে, জন্মদিন ও সামাজিক অনুষ্ঠানের বিভিন্ন আকারের কেক ও কনফেকশনারী সামগ্রীসহ দেশী-বিদেশি চকলেট পাওয়া যায়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন