বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

যুগ্ম সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

অনলাইন ডেস্ক

প্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। বিসিএস ক্যাডারের ১৭২ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রাখা হয়েছে। তাদের নতুন কর্মস্থলে পদায়নের বিষয়ে পৃথক আদেশ পরে জারি করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি সিনিয়র সচিবের কাছে অথবা নির্ধারিত ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র পাঠাতে পারবেন। এ ছাড়া প্রজ্ঞাপনে উল্লেখিত কর্মস্থলের পরিবর্তে কেউ অন্য দপ্তরে কর্মরত থাকলে বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা নতুন কোনো তথ্য পাওয়া গেলে পদোন্নতি-সংক্রান্ত এ আদেশ সংশোধন বা বাতিল করার ক্ষমতা সরকার সংরক্ষণ করবে।

জনপ্রশাসন সংশ্লিষ্টরা বলছেন, এই পদোন্নতির মাধ্যমে প্রশাসনের উচ্চপর্যায়ে দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ কর্মকর্তাদের একটি বড় অংশের পদোন্নতির জট কাটল। এখন তাদের নতুন দপ্তরে পদায়নের আদেশের অপেক্ষা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন