বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

অপেক্ষার অবসান, প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল

ডেস্ক রিপোর্ট।।

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

রোববার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানানো হয়।

ফলাফলে দেখা যায়, বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের জন্য ১ হাজার ৩২০ জনকে এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তাদের নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। এরপর মে মাস থেকে শুরু হওয়া মৌখিক পরীক্ষায় অংশ নেন তারা। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

চূড়ান্ত ফলাফল ও নির্বাচিত প্রার্থীদের বিস্তারিত তালিকা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন