বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

ডেস্ক রিপোর্ট।।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত ভোটে তিনি জয়লাভ করেন।

নির্বাচনে ড. খলিলুর রহমান সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকোরিসকে পরাজিত করেন। স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হওয়া ভোটগ্রহণে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্র অংশ নেয়।

নির্বাচিত সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম পরিচালনা করবেন। তার নেতৃত্বে অনুষ্ঠিত হবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই বহুপাক্ষিক কূটনৈতিক ফোরামের অধিবেশন।

ড. খলিলুর রহমানের এ বিজয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে অধিষ্ঠিত হলো বাংলাদেশ। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও বিশিষ্ট কূটনীতিক হুমায়ুন রশিদ চৌধুরী।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব লাভ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও কূটনৈতিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন