বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট।।

দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৩১ জন শিশু।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩১ জন। আর গত ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৭৯ জনে।

এছাড়া গত এক দিনে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ২০৮ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ২৭৫ জন।

একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৪০৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ হাজার ৩৩৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৫ জনে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মারা গেছে আরও ৩ জন। ফলে চলতি প্রাদুর্ভাব শুরুর পর থেকে নিশ্চিত হামে মোট মৃত্যু বেড়ে হয়েছে ৮৩ জন।

এর আগে, চলতি বছরের ২৬ এপ্রিল এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছিল। সেদিন ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ১ হাজার ৫৬৪ জন। তবে এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৭৫ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫৯ হাজার ২৭৯ জনে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন