বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

১৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার বিভিন্ন এলাকায়, ভোগান্তির শঙ্কা

ডেস্ক রিপোর্ট।।

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের কারণে রাজধানী ঢাকার আশপাশের কয়েকটি এলাকায় টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার (১৬ মে) দুপুরে তিতাস গ্যাসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার (১৭ মে) রাত ১১টা থেকে সোমবার (১৮ মে) বিকেল ৫টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আমিনবাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের বিভিন্ন এলাকায় সব শ্রেণির গ্রাহক গ্যাস সুবিধা থেকে বিচ্ছিন্ন থাকবেন।

যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলোর মধ্যে রয়েছে— বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন ও কলমাসহ আশপাশের এলাকা।

তিতাস গ্যাস আরও জানিয়েছে, নির্ধারিত এলাকার বাইরে কিছু স্থানে গ্যাসের চাপ কম থাকতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন