ডেস্ক রিপোর্ট।।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশের মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠানের খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ ১২ মে থেকে ঈদুল আযহা পর্যন্ত এসব প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময়সীমা বাড়ানোর বিষয়ে সম্মতি দিয়েছে।
তবে বাড়তি সময় খোলা রাখার ক্ষেত্রে বিদ্যুতের অপচয় রোধে কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোনো ধরনের আলোকসজ্জা কিংবা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না।
ঈদকে সামনে রেখে কেনাকাটার চাপ সামাল দিতে এবং ব্যবসায়ীদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

